2x² - 3x - 5 = 0 একটি সমীকরণ, যার— i. ঘাত 2 ii. x এর সহগের পরমমান 3 iii. ধ্রুব পদ 5 নিচের কোনটি সঠিক?
সঠিক উত্তর: i ও ii
ব্যাখ্যা: 2x² - 3x - 5 = 0 সমীকরণটি লক্ষ করলে দেখা যায় যে, চলক x এর সর্বোচ্চ ঘাত 2 অর্থাৎ সমীকরণের ঘাত 2।
আবার, x এর সহগ (- 3) এর পরমমান = |- 3| = 3 এবং সমীকরণটিতে ধ্রুব পদ = - 5
উল্লিখিত তথ্য মতে, (i) ও (ii) নং সঠিক।
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ক) i ও ii।