x + y = 0 এবং x - y = 2 সমীকরণজোটের সমাধান বিন্দু লেখচিত্রের কোন চতুর্ভাগে অবস্থিত?
সঠিক উত্তর: চতুর্থ
ব্যাখ্যা: প্রদত্ত সমীকরণদ্বয়,
x + y = 0 ...... (i)
x - y = 2 ...... (ii)
সমীকরণ (i) ও (ii) যোগ করে পাই,
2x = 2
∴ x = 1
x এর মান সমীকরণ (i) এ বসিয়ে পাই,
1 + y = 0
∴ y = -1
সমাধান : (x, y) = (1, -1)
(1, -1) বিন্দুটিতে যেহেতু x ধনাত্মক এবং y ঋণাত্মক। তাই এটি চতুর্থ চতুর্ভাগে অবস্থিত।