একটি মুদ্রাকে তিনবার নিক্ষেপ করা হলো। T অপেক্ষা অধিকবার H আসার সম্ভাবনা কত?
সঠিক উত্তর: ১/২
ব্যাখ্যা: একটি মুদ্রাকে ৩ বার নিক্ষেপ করা হলে নমুনা ক্ষেত্রটি হবে {HHH, HHT, HTH, HTT, THH, THT, TTH, TTT} = ৮টি।
সুতরাং, T অপেক্ষা অধিকবার H আসার অনুকূল ফলাফল = {HHH, HHT, HTH, THH} = ৪টি।
সুতরাং, T অপেক্ষা অধিকবার H আসার সম্ভাবনা = অনুকূল ফলাফল / সমগ্র সম্ভাব্য ফলাফল = ৪/৮ = ১/২
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (গ)।