অ্যান্টাসিড জাতীয় ওষুধ সেবনে কোন ধরনের বিক্রিয়া সম্পন্ন হয়?
সঠিক উত্তর: প্রশমন
ব্যাখ্যা: অ্যান্টাসিড জাতীয় ওষুধে Al(OH)₃ ও Mg(OH)₂ পদার্থ থাকে, যা ক্ষারধর্মী। এরা পাকস্থলীতে অতিরিক্ত নিঃসৃত HCl অ্যাসিডকে প্রশমিত করে। ফলে HCl এর অতিরিক্ত অ্যাসিডিটি প্রশমিত হয়।
Al(OH)₃ + HCl → AlCl₃ + H₂O (ক্ষার + অ্যাসিড → লবণ + পানি)
Mg(OH)₂ + HCl → MgCl₂ + H₂O (ক্ষার + অ্যাসিড → লবণ + পানি)