একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 54 বর্গ সে.মি.। এর কর্ণের দৈর্ঘ্য কত?
সঠিক উত্তর: 5.20 সে.মি.
ব্যাখ্যা: ঘনকের প্রতি বাহুর দৈর্ঘ্য a হলে,
ঘনকের সম্পূর্ণতলের ক্ষেত্রফল = 6a² বর্গ একক
শর্তমতে, 6a² = 54
বা, a² = 9
বা, a = 3 সে.মি.
ঘনকের কর্ণের দৈর্ঘ্য = √3a একক
= 3√3 সে.মি.
= 5.19 ≈ 5.20 সে.মি.
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (B)।