নিচের কোনটি মূলদ সংখ্যা?
সঠিক উত্তর: √18 / √2
ব্যাখ্যা: এখানে,
* √12 / 3 = 2√3 / 3 ; যা অমূলদ সংখ্যা।
* √8 / 2 = √(4 x 2) / 2 = (2 x √2) / 2 = √2 ; যা একটি অমূলদ সংখ্যা।
* 5 / √5 = (√5 x √5) / √5 = √5 ; যা একটি অমূলদ সংখ্যা।
* √18 / √2 = √(2 x 9) / √2 = (3√2) / √2 = 3 ; যা একটি মূলদ সংখ্যা।
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (D)।