10 ভিত্তিক log এর ক্ষেত্রে — i. log 1 = 0 ii. log 0 = 1 iii. log 100 = 2 নিচের কোনটি সঠিক?
সঠিক উত্তর: i ও iii
ব্যাখ্যা: (i) log₁₀1 = log₁₀10⁰ = 0 × log₁₀10 = 0 × 1 = 0 [যেহেতু 10⁰ = 1 এবং logₐxʸ = ylogₐx]। সুতরাং (i) নং সঠিক।
(ii) log₁₀0 এর মান অসংজ্ঞায়িত। কারণ লগের ভিত্তি যাই হোক না কেন, ০ এর লগারিদম নির্ণয় করা সম্ভব নয়। সুতরাং (ii) নং সঠিক নয়।
(iii) log₁₀100 = log₁₀10² = 2 log₁₀10 = 2 × 1 = 2। সুতরাং (iii) নং সঠিক।
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (i) ও (iii)।