একটি নৌকা দাঁড় বেয়ে স্রোতের অনুকূলে ঘণ্টায় 15 কি.মি. এবং স্রোতের প্রতিকূলে 5 ঘণ্টায় 25 কি.মি. যায়। স্রোতের বেগ ঘণ্টায় কত কি.মি.?
সঠিক উত্তর: 5
ব্যাখ্যা: ধরি, স্রোতের বেগ ঘণ্টায় v কি.মি.
এবং নৌকার বেগ ঘণ্টায় u কি.মি.
স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী বেগ ঘণ্টায় (u + v) কি.মি.
স্রোতের প্রতিকূলে নৌকার কার্যকরী বেগ ঘণ্টায় (u - v) কি.মি.
আমরা জানি, বেগ = দূরত্ব / সময় ......... (i)
প্রশ্নমতে, u + v = 15/1 = 15 কি.মি./ঘণ্টা
u - v = 25/5 = 5 কি.মি./ঘণ্টা ......... (ii)
সমীকরণ (i) নং থেকে (ii) নং বিয়োগ করে,
u + v = 15
u - v = 5
---------------
2v = 10
বা, v = 10/2
∴ v = 5 কি.মি./ঘণ্টা
সুতরাং, স্রোতের বেগ ঘণ্টায় 5 কি.মি.
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (গ)।