ত্রিভুজের তিনটি বাহু দ্বারা একই ক্রমে সূচিত ভেক্টরত্রয়ের যোগফল কত?
সঠিক উত্তর: 0
ব্যাখ্যা: ΔABC এর ক্ষেত্রে, ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে,
AB + BC = AC
বা, AB + BC + CA = AC + CA [উভয়পক্ষে CA যোগ করে]
বা, AB + BC + CA = AC - AC [যেহেতু CA = -AC]
= 0
অর্থাৎ, ত্রিভুজের বাহুত্রয় একই ক্রমে ভেক্টর নির্দেশ করলে তাদের লব্ধি বা যোগফল শূন্য হয়।