বাতাসে শব্দের বেগ 340 ms⁻¹ এবং প্রতিধ্বনি শোনার সময় 1.5s হলে, উৎস এবং প্রতিফলক তলের মধ্যবর্তী দূরত্ব কত?
সঠিক উত্তর: 255 m
ব্যাখ্যা: প্রতিধ্বনির ক্ষেত্রে,
2d = vt
বা, d = vt / 2
এখানে,
শব্দের বেগ, v = 340 ms⁻¹
প্রতিধ্বনি শোনার সময়, t = 1.5s
উৎস ও প্রতিফলক তলের মধ্যবর্তী দূরত্ব, d = ?
বা, d = (340 x 1.5) / 2
বা, d = 255
∴ d = 255 m
অর্থাৎ, প্রতিফলক তলের মধ্যবর্তী দূরত্ব 255 m