একটি আয়তাকার ক্ষেত্রের প্রস্থ (x - 1) একক এবং দৈর্ঘ্য, প্রস্থ অপেক্ষা 2 একক বেশি হলে, তার ক্ষেত্রফল কত বর্গ একক?
সঠিক উত্তর: x² - 1
ব্যাখ্যা: আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য, প্রস্থ অপেক্ষা 2 একক বেশি।
.: প্রস্থ (x - 1) একক হলে দৈর্ঘ্য = (x - 1) + 2 একক
= (x + 1) একক
.: আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল = (দৈর্ঘ্য × প্রস্থ) বর্গ একক
= (x + 1)(x - 1) বর্গ একক
= x² - 1 বর্গ একক