A = {x ∈ N : x - 1 = 0} সেটটির তালিকা পদ্ধতির রূপ কোনটি?
সঠিক উত্তর: {1}
ব্যাখ্যা: A = {x ∈ N : x - 1 = 0};
A হলো সেসব স্বাভাবিক সংখ্যার সেট যেখানে x - 1 = 0 সমীকরণটি সিদ্ধ করে।
এখন, সেট বর্ণনাকারী সমীকরণ, x - 1 = 0
বা, x = 1
অর্থাৎ, x এর মান 1 হলে সমীকরণটি সিদ্ধ হয়।
অতএব, A = {1}।