একটি অবতল দর্পণের ফোকাস দূরত্ব 10 সে.মি.। দর্পণটির বক্রতার কেন্দ্রে লক্ষ্যবস্তু স্থাপন করলে প্রতিবিম্বের দূরত্ব কত হবে?
সঠিক উত্তর: 20 সে.মি.
ব্যাখ্যা: আমরা জানি, অবতল দর্পণের বক্রতার কেন্দ্রে লক্ষ্যবস্তু স্থাপন করলে প্রতিবিম্ব বক্রতার কেন্দ্রেই গঠিত হয়।
এখানে ফোকাস দূরত্ব, f = 10 cm
বক্রতার ব্যাসার্ধ (মেরু হতে কেন্দ্রের দূরত্ব), r = 2f = 2 × 10 cm = 20 cm
যেহেতু প্রতিবিম্ব বক্রতার কেন্দ্রে গঠিত হয়, তাই প্রতিবিম্বের দূরত্ব হবে 20 সে.মি.।