বাস্তব সংখ্যার ক্ষেত্রে- i. √144 একটি অমূলদ সংখ্যা ii. 3/2 একটি অপ্রকৃত ভগ্নাংশ iii. 0 একটি পূর্ণ সংখ্যা নিচের কোনটি সঠিক?
সঠিক উত্তর: ii ও iii
ব্যাখ্যা: i) √144 = √(12 × 12) = √12² = 12 যা একটি মূলদ সংখ্যা।
ii) মনে করি, একটি ভগ্নাংশ p/q। যদি p < q হয়, তাহলে এটি প্রকৃত ভগ্নাংশ এবং যদি p > q হয়, তাহলে এটি অপ্রকৃত ভগ্নাংশ। এখানে, 3/2 ভগ্নাংশে 3 > 2, সুতরাং 3/2 একটি অপ্রকৃত ভগ্নাংশ।
iii) পূর্ণসংখ্যা: শূন্যসহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যা সমূহকে পূর্ণসংখ্যা বলা হয়। অর্থাৎ, ..., -3, -2, -1, 0, 1, 2, 3, ... ইত্যাদি পূর্ণসংখ্যা।
সুতরাং, ii ও iii সঠিক।