S = {(x, y) : x ∈ A, y ∈ A এবং y = x²} যেখানে, A = {-3, -2, -1, 0, 1, 2} সেটটির ডোমেন নিচের কোনটি?
সঠিক উত্তর: {-1, 0, 1}
ব্যাখ্যা: প্রদত্ত সমীকরণ, y = x²; এবং সেট A = {-3, -2, -1, 0, 1, 2}
প্রত্যেক x ∈ A এর জন্য y নির্ণয় করি:
x: -3, -2, -1, 0, 1, 2
y: 9, 4, 1, 0, 1, 4
কিন্তু, 9 ∉ A, 4 ∉ A
তাই, (-3, 9) ∉ S, (-2, 4) ∉ S এবং (2, 4) ∉ S
∴ S = {(-1, 1), (0, 0), (1, 1)}
অন্বয়টির ডোমেন = {-1, 0, 1}।
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ক)।