P = {2, 3, 5} এবং Q = {(x, y) : x ∈ P, y ∈ P এবং y = x + 1} হলে Q সেটের তালিকা পদ্ধতিতে প্রকাশিত রূপ নিচের কোনটি?
সঠিক উত্তর: Q = {(2, 3)}
ব্যাখ্যা: দেওয়া আছে, Q = {(x, y) : x ∈ P, y ∈ P এবং y = x + 1} এবং P = {2, 3, 5}
প্রত্যেক x ∈ P এর জন্য y নির্ণয় করি:
যখন x = 2 তখন y = 2 + 1 = 3
যখন x = 3 তখন y = 3 + 1 = 4
যখন x = 5 তখন y = 5 + 1 = 6
কিন্তু এখানে y এর মান 4 ও 6 গ্রহণযোগ্য নয়, কারণ তারা P সেটের অন্তর্ভুক্ত নয়।
সুতরাং, (3, 4) ∉ Q এবং (5, 6) ∉ Q, কিন্তু (2, 3) ∈ Q
অতএব, Q = {(2, 3)}