সম্পূর্ণ ঘর আলোকিত হয় নিচের কোনটির কারণে?
সঠিক উত্তর: ব্যাপ্ত প্রতিফলন
ব্যাখ্যা: সম্পূর্ণ ঘর আলোকিত হয় ব্যাপ্ত প্রতিফলনের কারণে। আমাদের ঘরের দেয়াল মূলত অমসৃণ তলযুক্ত পৃষ্ঠ। দেয়ালের উপর আলোক রশ্মি এসে আপতিত হলে রশ্মিগুলোর বিক্ষিপ্ত প্রতিফলন হয়। ফলে প্রতিফলিত রশ্মিগুলো চারিদিকে ছড়িয়ে পড়ে। এভাবে আমরা সম্পূর্ণ ঘর আলোকিত দেখতে পাই।