বিষয়: গণিত অধ্যায়: সেট ও ফাংশন

নিচের কোনটি {x ∈ N : 13 < x < 17 এবং x মৌলিক সংখ্যা} সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে?

ক. ∅
খ. {0}
গ. {∅}
ঘ. {13, 17}

সঠিক উত্তর: ∅

ব্যাখ্যা: সেট গঠন পদ্ধতিতে দেয়া প্রদত্ত সেটটি, {x ∈ N : 13 < x < 17 এবং x মৌলিক সংখ্যা}
আমরা জানি, স্বাভাবিক সংখ্যা, N = {1, 2, 3, ........}
এখন, ১৩ থেকে বড় এবং ১৭ থেকে ছোট স্বাভাবিক সংখ্যা ১৪, ১৫, ১৬ যার কোনোটিই মৌলিক সংখ্যা নয়।
সুতরাং তালিকা পদ্ধতিতে প্রদত্ত সেটটি হবে ∅।
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ক)।

এসএসসি গণিত প্রস্তুতি

নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের বোর্ড পরীক্ষার প্রস্তুতির জন্য গণিত বিষয়ের 'সেট ও ফাংশন' অধ্যায়ের এই বহুনির্বাচনি প্রশ্নটি (MCQ) অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর ও ব্যাখ্যার মাধ্যমে আপনার প্রস্তুতিকে আরও মজবুত করুন। বোর্ড পরীক্ষা ও টেস্ট পরীক্ষায় ভালো ফলাফল করতে এই ধরনের প্রশ্ন নিয়মিত প্র্যাকটিস করা প্রয়োজন।

এই অধ্যায়ের আরও প্রশ্ন সকল বিষয়ের অনুশীলন শুরু করো

Metiva SSC Preparation App

Google Play Store