একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য 18 সে.মি. হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নিচের কোনটি?
সঠিক উত্তর: 162 বর্গ সে.মি.
ব্যাখ্যা: সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহু হলো অতিভুজ। সুতরাং অতিভুজ ব্যতীত বাকি দুটি বাহুই সমান হবে।
সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের ভূমি 18 সে.মি. হলে উচ্চতা 18 সে.মি. হবে।
ত্রিভুজের ক্ষেত্রফল = (1/2 × ভূমি × উচ্চতা)
= (1/2 × 18 × 18) বর্গ সে.মি.
= 162 বর্গ সে.মি.