2 kHz কম্পাঙ্কবিশিষ্ট শব্দ লোহার পাইপে 5130 ms⁻¹ বেগে সঞ্চালিত হলে উক্ত শব্দের তরঙ্গ দৈর্ঘ্য কত?
সঠিক উত্তর: 2.57 m
ব্যাখ্যা: দেওয়া আছে,
কম্পাঙ্ক, f = 2 kHz = 2000 Hz
শব্দের বেগ, v = 5130 ms⁻¹
আমরা জানি, v = fλ
বা, λ = v/f = 5130/2000 = 2.565 m
≈ 2.57 m
অতএব, তরঙ্গ দৈর্ঘ্য λ ≈ 2.57 m।