কোনো আবদ্ধ তরলে বড় পিস্টনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ছোট পিস্টনের 10 গুণ। ছোট পিস্টনে 2000 Pa চাপ প্রয়োগ করলে বড় পিস্টনে কত চাপ অনুভূত হবে?
সঠিক উত্তর: 2000 Pa
ব্যাখ্যা: প্যাসকেলের সূত্রানুসারে, আবদ্ধ পাত্রের তরলের কোনো অংশে চাপ প্রয়োগ করলে সেই চাপ সমানভাবে সঞ্চালিত হয়। অর্থাৎ সব বিন্দুতে চাপের মান সমান থাকে। তাই বড় পিস্টনেও চাপের মান 2000 Pa ই থাকবে।