স্পর্শক এবং কোনো ব্যাসার্ধ এর ছেদবিন্দুতে সর্বদা কোনটি উৎপন্ন হয়?
সঠিক উত্তর: সমকোণ
ব্যাখ্যা: বৃত্তের যেকোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধের ওপর লম্ব।
স্পর্শক যেহেতু স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধের ওপর লম্ব, সেহেতু স্পর্শক ও স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধের ছেদবিন্দুতে সর্বদা সমকোণ উৎপন্ন হয়।