তরঙ্গ সঞ্চালনকারী কোন কণা এক সেকেন্ডে যতগুলো স্পন্দন সম্পন্ন করে তাকে কী বলে?
সঠিক উত্তর: কম্পাঙ্ক
ব্যাখ্যা: কম্পাঙ্ক (Frequency): তরঙ্গ সঞ্চালনকারী কোন কণা এক সেকেন্ডে যতগুলো স্পন্দন সম্পন্ন করে তাকে কম্পাঙ্ক বলে। কোন বস্তু t সেকেন্ডে N সংখ্যক স্পন্দন সম্পন্ন করলে কম্পাঙ্ক, f = N/t। কম্পাঙ্ককে সাধারণত f দ্বারা প্রকাশ করা হয়। কম্পাঙ্কের এস.আই একক হার্টজ (Hertz বা Hz)। কম্পাঙ্কের মাত্রা T⁻¹।