স্বাভাবিক চাপে শুষ্ক বায়ুতে 10°C তাপমাত্রায় শব্দের দ্রুতি কত?
সঠিক উত্তর: 338 ms⁻¹
ব্যাখ্যা: জানা আছে, 0°C তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ 332 ms⁻¹। প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে বায়ুতে শব্দের বেগ 0.6 ms⁻¹ করে বৃদ্ধি পায়।
∴ 10°C তাপমাত্রায় বায়ুতে শব্দের দ্রুতি = (332 + 0.6 x 10) ms⁻¹
= (332 + 6) ms⁻¹
= 338 ms⁻¹
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (C)।