নিচের কোন গ্যাসটির ব্যাপন হার বেশি?
সঠিক উত্তর: NH₃
ব্যাখ্যা: গ্যাসের ব্যাপন হার তার আণবিক ভরের উপর নির্ভরশীল।
যার আণবিক ভর যত কম, তার ব্যাপন হার তত বেশি।
CO₂ এর আণবিক ভর = 44
NH₃ এর আণবিক ভর = 17
HCl এর আণবিক ভর = 36.5
H₂SO₄ এর আণবিক ভর = 98
সবচেয়ে কম আণবিক ভর NH₃ এর।
অতএব, NH₃ গ্যাসের ব্যাপন হার সবচেয়ে বেশি।