x² - 4x + 16 = 0 সমীকরণটির লেখচিত্র x-অক্ষকে কতবার ছেদ করে?
সঠিক উত্তর: 0
ব্যাখ্যা: প্রদত্ত সমীকরণের নিশ্চায়ক, b² - 4ac = (-4)² - 4 . 1 . 16
= 16 - 64
= -48 < 0
এখানে, নিশ্চায়ক ঋণাত্মক, তাই সমীকরণটির কোনো বাস্তব মূল নেই। তাই প্রদত্ত সমীকরণের লেখচিত্র x-অক্ষকে স্পর্শ বা ছেদ করে না।