কোন এককটি সঠিক?
সঠিক উত্তর: 10N
ব্যাখ্যা: একক ব্যবহারের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে:
১. এককের সংকেতগুলো কখনো বহুবচন হয় না, তাই 10 kgs ভুল, সঠিক হলো 10kg।
২. একক কোনো বিজ্ঞানীর নাম থেকে নেওয়া হলে সেটি বড় হাতের অক্ষর হবে। তাই নিউটনের নামানুসারে 10N সঠিক, 10n ভুল।
৩. ত্বরণের একক m/s² বা ms⁻², তাই 10m/s⁻² লেখাটি ভুল।