দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 6। অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে প্রাপ্ত সংখ্যাটি মূল সংখ্যার দশক স্থানীয় অঙ্কের তিনগুণ হয়। সংখ্যাটি কত?
সঠিক উত্তর: 51
ব্যাখ্যা: ধরি, দশক স্থানীয় অঙ্ক = x
∴ একক স্থানীয় অঙ্ক = 6 - x
∴ সংখ্যাটি = 10x + 6 - x = 9x + 6
অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে, 10(6 - x) + x = 3x
বা, 60 - 10x + x = 3x
বা, -9x - 3x = -60
বা, -12x = -60
∴ x = 5
∴ সংখ্যাটি = 9 × 5 + 6 = 45 + 6 = 51