নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ 7 সে.মি. হলে, পরিবৃত্তের ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?

ক. 7π
খ. 14π
গ. 49π
ঘ. 196π

সঠিক উত্তর: 196π

ব্যাখ্যা: আমরা জানি, নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ ত্রিভুজের পরিব্যাসার্ধের অর্ধেক।
অর্থাৎ, নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ = 1/2 × পরিবৃত্তের ব্যাসার্ধ
∴ পরিবৃত্তের ব্যাসার্ধ = 2 × নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ
= (2 × 7) সে.মি. = 14 সে.মি.।
∴ পরিবৃত্তের ক্ষেত্রফল = πr² বর্গ একক
= π × (14)² বর্গ সে.মি.
= 196π বর্গ সে.মি।

এসএসসি উচ্চতর গণিত প্রস্তুতি

নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের বোর্ড পরীক্ষার প্রস্তুতির জন্য উচ্চতর গণিত বিষয়ের 'জ্যামিতি' অধ্যায়ের এই বহুনির্বাচনি প্রশ্নটি (MCQ) অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর ও ব্যাখ্যার মাধ্যমে আপনার প্রস্তুতিকে আরও মজবুত করুন। বোর্ড পরীক্ষা ও টেস্ট পরীক্ষায় ভালো ফলাফল করতে এই ধরনের প্রশ্ন নিয়মিত প্র্যাকটিস করা প্রয়োজন।

এই অধ্যায়ের আরও প্রশ্ন সকল বিষয়ের অনুশীলন শুরু করো

Metiva SSC Preparation App

Google Play Store