A ও B দুইটি বিন্দু হলে এদের— i. দ্বারা সরলরেখা অঙ্কন করা যায় ii. খণ্ডিত রেখাকে যথেচ্ছভাবে বাড়ানো যায় iii. সংযোগ রেখাংশ ব্যাসার্ধ হলে বৃত্ত অঙ্কন করা যায় নিচের কোনটি সঠিক?
সঠিক উত্তর: i, ii ও iii
ব্যাখ্যা: (i) ইউক্লিডের স্বীকার্য (১) অনুযায়ী একটি বিন্দু থেকে অন্য একটি বিন্দু পর্যন্ত একটি সরলরেখা অঙ্কন করা যায়।
(ii) স্বীকার্য (২) অনুযায়ী, খণ্ডিত রেখাকে যথেচ্ছভাবে বাড়ানো যায়।
(iii) স্বীকার্য (৩) অনুযায়ী, যেকোনো কেন্দ্র ও যেকোনো ব্যাসার্ধ নিয়ে বৃত্ত আঁকা যায়। সুতরাং সংযোগ রেখাংশ ব্যাসার্ধ হলে বৃত্ত অঙ্কন করা যাবে।