x² + y² = 25 এবং xy = 12 সমীকরণ জোটে — i. x > 0 হলে, y > 0 ii. x < 0 হলে, y < 0 iii. x = 0 হলে, y = 0 নিচের কোনটি সঠিক?
সঠিক উত্তর: i ও ii
ব্যাখ্যা: দেওয়া আছে, xy = 12 অর্থাৎ x ও y-এর গুণফল ধনাত্মক হওয়ায়:
x > 0 হলে, y > 0 অবশ্যই হবে।
∴ (i) নং সঠিক।
x < 0 হলে, y < 0 অবশ্যই হবে।
∴ (ii) নং সঠিক।
x = 0 কিংবা y = 0 হতে পারে না কারণ xy = 12
∴ (iii) নং সঠিক নয়।
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ক) i ও ii।