-2x / ((5 - x)(3 - x)) ≡ 5 / (5 - x) + A / (3 - x) হলে, A এর মান কত?
সঠিক উত্তর: -3
ব্যাখ্যা: দেওয়া আছে, -2x / ((5 - x)(3 - x)) ≡ 5 / (5 - x) + A / (3 - x) ...... (i)
(i) নং এর উভয় পক্ষকে (5 - x)(3 - x) দ্বারা গুণ করে পাই,
-2x = 5(3 - x) + A(5 - x) ...... (ii)
(ii) নং এ উভয়পাশে x = 3 বসিয়ে পাই,
-2 . 3 = 5(3 - 3) + A(5 - 3)
বা, -6 = 0 + 2A
∴ A = -6 / 2 = -3