নিম্নের কোনটির ব্যাপনের হার অধিক?
সঠিক উত্তর: H₂
ব্যাখ্যা: কোনো গ্যাসের আণবিক ভর যত কম হবে তার ব্যাপন হার তত বেশি হবে। H₂ এর আণবিক ভর = 1 × 2 = 2, CO₂ এর আণবিক ভর = 12 + 16 × 2 = 44, NH₃ এর আণবিক ভর = 14 + 1 × 3 = 17 এবং SO₂ এর আণবিক ভর = 32 + 16 × 2 = 64। H₂ এর আণবিক ভর সবচেয়ে কম, তাই H₂ এর ব্যাপন হার সবচেয়ে বেশি হবে। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ক)।