1.85̇ এর মূলদীয় ভগ্নাংশে নিচের কোনটি?
সঠিক উত্তর: 167/90
ব্যাখ্যা: প্রদত্ত সংখ্যা = 1.85̇
= 1.8555 .......
= 1.8 + (0.05 + 0.005 + 0.0005 + .......)
বন্ধনীস্থ অংশটি একটি অসীম গুণোত্তর ধারা।
ধারাটির ১ম পদ, a = 0.05
সাধারণ অনুপাত, r = 0.005 / 0.05 = 0.1
∴ 1.85̇ = 1.8 + a / (1 - r)
= 1.8 + 0.05 / (1 - 0.1)
= 1.8 + 0.05 / 0.9
= 1.8 + 5/90
= 162/90 + 5/90
= 167/90
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (খ)।