H₂(g) + Cl₂(g) → 2HCl(g) বিক্রিয়াটি কী ধরনের বিক্রিয়া?
সঠিক উত্তর: সংযোজন ও সংশ্লেষণ উভয়ই
ব্যাখ্যা: দুই বা ততোধিক যৌগ বা মৌল যুক্ত হয়ে নতুন যৌগ উৎপন্ন হওয়ার প্রক্রিয়ার নাম সংযোজন বিক্রিয়া। কিন্তু যদি শুধুমাত্র মৌলিক পদার্থ যুক্ত হয়ে নতুন যৌগ উৎপন্ন হয় তবে তাকে সংশ্লেষণ বিক্রিয়া বলে। প্রদত্ত বিক্রিয়াটি সংযোজন ও সংশ্লেষণ উভয়ই।