বৃত্তে অন্তর্লিখিত কোনো চতুর্ভুজের একটি কোণ 75° হলে এর বিপরীত কোণের মান কত?
সঠিক উত্তর: 105°
ব্যাখ্যা: আমরা জানি, বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের দুই বিপরীত কোণের সমষ্টি 180°।
∴ বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের একটি কোণ 75° হলে, বিপরীত কোণের মান = 180° - 75° = 105°
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (C)।