একটি গুণোত্তর ধারার ১ম পদ 1/5 এবং অসীমতক সমষ্টি 1/7 হলে, ধারাটির সাধারণ অনুপাত কত?
সঠিক উত্তর: - 2/5
ব্যাখ্যা: দেওয়া আছে, গুণোত্তর ধারার ১ম পদ, a = 1/5
এবং অসীমতক সমষ্টি, S∞ = 1/7
আমরা জানি, গুণোত্তর ধারার ১ম পদ a এবং সাধারণ অনুপাত r হলে অসীমতক সমষ্টি, S∞ = a / (1 - r)
বা, 1/7 = (1/5) / (1 - r)
বা, 1 - r = 7/5
বা, 1 - 7/5 = r
বা, r = 1 - 7/5
বা, r = (5 - 7)/5
∴ r = - 2/5
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ঘ)।