কোনো ত্রিভুজের কোণ তিনটির অনুপাত 3 : 4 : 5 হলে, বৃহত্তম কোণটির বৃত্তীয় মান কত?
সঠিক উত্তর: 5π/12
ব্যাখ্যা: ধরি, ত্রিভুজের কোণ তিনটি 3x, 4x ও 5x
আমরা জানি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180°
∴ 3x + 4x + 5x = 180°
বা, 12x = 180°
∴ x = 15°
∴ বৃহত্তম কোণ = 5x = 5 × 15° = 75°
এখন, 75° কোণের বৃত্তীয় মান = (75 × π/180)ᶜ = 5π/12ᶜ