ক্রিয়া-প্রতিক্রিয়া বল—
সঠিক উত্তর: একই সময় ধরে ক্রিয়া করে
ব্যাখ্যা: নিউটনের তৃতীয় সূত্র যখন একটি বস্তু অন্য একটি বস্তুর ওপর বল প্রয়োগ করে তখন সেই বস্তুটিও প্রথম বস্তুটির ওপর বিপরীত দিকে সমান বল প্রয়োগ করে।
অর্থাৎ প্রতিটি ক্রিয়া বলের একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া বল বিদ্যমান।
ক্রিয়া ও প্রতিক্রিয়া বলের বৈশিষ্ট্যসমূহ:
১. ক্রিয়া ও প্রতিক্রিয়া বলের মান সমান।
২. এরা দুটি ভিন্ন বস্তুর ওপর প্রযুক্ত হয়।
৩. এরা একই সময় ধরে ক্রিয়া করে।
৪. এরা পরস্পর বিপরীতমুখী হয়।