tan θ = -5/12 এবং tan θ, sin θ একই চিহ্নযুক্ত হলে, sec θ এর মান কত?
সঠিক উত্তর: 13/12
ব্যাখ্যা: দেওয়া আছে, tan θ = -5/12
যেহেতু tan θ এবং sin θ উভয়ই ঋণাত্মক চিহ্নযুক্ত, তাই cos θ বা sec θ অবশ্যই ধনাত্মক চিহ্নযুক্ত হবে।
আমরা জানি, sec²θ = 1 + tan²θ
বা, sec²θ = 1 + (-5/12)² = 1 + 25/144 = 169/144
বা, sec θ = √(169/144) = 13/12 [যেহেতু sec θ ধনাত্মক]
∴ sec θ = 13/12