কোনো বৃত্তের- i. অধিচাপে অন্তরলিখিত কোণ সূক্ষ্মকোণ ii. উপচাপে অন্তরলিখিত কোণ স্থূলকোণ iii. অন্তরলিখিত সামান্তরিক একটি আয়ত নিচের কোনটি সঠিক?
সঠিক উত্তর: i, ii ও iii
ব্যাখ্যা: আমরা জানি, বৃত্তের অধিচাপে অন্তরলিখিত কোণ সূক্ষ্মকোণ।
∴ (i) নং সঠিক।
আমরা জানি, বৃত্তের উপচাপে অন্তরলিখিত কোণ স্থূলকোণ।
∴ (ii) নং সঠিক।
বৃত্তের অন্তরলিখিত সামান্তরিকের প্রতিটি কোণ সমকোণ বা 90°।
সুতরাং, বৃত্তে অন্তরলিখিত সামান্তরিক একটি আয়ত।
∴ (iii) নং সঠিক।
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ঘ) i, ii ও iii।