একটি চাকা 1.75 কি.মি. পথ যেতে 40 বার ঘোরে, চাকাটির ব্যাসার্ধ কত?
সঠিক উত্তর: 6.96 মিটার (প্রায়)
ব্যাখ্যা: আমরা জানি, 1 কি.মি. = 1000 মি.
∴ 1.75 কি.মি. = (1000 × 1.75) মিটার = 1750 মিটার
চাকাটি 40 বার ঘুরে অতিক্রম করে 1750 মিটার
∴ চাকাটি 1 বার ঘুরে অতিক্রম করে = 1750 / 40 মিটার = 43.75 মিটার
আমরা জানি, চাকা একবার ঘুরে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে।
অর্থাৎ চাকার পরিধি = 43.75 মিটার
ধরি, চাকার ব্যাসার্ধ r
∴ 2πr = 43.75
বা, r = 43.75 / 2π
∴ r = 6.96 মিটার (প্রায়)
∴ চাকাটির ব্যাসার্ধ 6.96 মিটার (প্রায়)