একটি থলিতে নীল বল 10টি, সাদা বল 14টি এবং কালো বল 18টি আছে। দৈবভাবে একটি বল নেওয়া হলে বলটি নীল না হওয়ার সম্ভাবনা কত?
সঠিক উত্তর: 16/21
ব্যাখ্যা: দেওয়া আছে, নীল বল 10টি, সাদা বল 14টি এবং কালো বল 18টি।
মোট বল = (10 + 14 + 18) = 42টি।
একটি বল নিলে সেটি নীল হওয়ার সম্ভাবনা = 10/42।
বলটি নীল না হওয়ার সম্ভাবনা = 1 - (10/42) = (42 - 10)/42 = 32/42 = 16/21।