একটি আয়তাকার ঘনবস্তুর তিনটি বাহু 3, 4 ও 5 মিটার হলে — i. এর সমগ্রতলের ক্ষেত্রফল = 94 বর্গ মিটার ii. এর আয়তন = 60 ঘন মিটার iii. এর কর্ণের দৈর্ঘ্য = 7.07 মিটার (প্রায়) নিচের কোনটি সঠিক?
সঠিক উত্তর: i, ii ও iii
ব্যাখ্যা: দেওয়া আছে, আয়তাকার ঘনবস্তুর a = 3m, b = 4m ও c = 5m
i. সমগ্রতলের ক্ষেত্রফল = 2(ab + bc + ca) = 2(3×4 + 4×5 + 5×3) = 94 বর্গ মিটার। অর্থাৎ (i) সঠিক।
ii. আয়তন = abc = 3 × 4 × 5 = 60 ঘন মিটার। অর্থাৎ (ii) সঠিক।
iii. কর্ণের দৈর্ঘ্য = √(a² + b² + c²) = √(3² + 4² + 5²) = √50 = 7.07 মিটার (প্রায়)। অর্থাৎ (iii) সঠিক।