একটি তলের যেকোনো দুইটি বিন্দুর সংযোজক সরলরেখা ঐ তলের উপর অবস্থিত হলে ঐ তলটি কী?
সঠিক উত্তর: সমতল
ব্যাখ্যা: সমতল (Plane surface): কোনো তলের উপরস্থ যেকোনো দুইটি বিন্দুর সংযোজক সরলরেখা সম্পূর্ণরুপে ঐ তলের উপর অবস্থিত হলে, ঐ তলকে সমতল বলা হয়। পুকুরের পানি স্থির থাকলে ঐ পানির উপরিভাগ একটি সমতল। সিমেন্ট দিয়ে নির্মিত বা মোজাইককৃত ঘরের মেঝেতে আমরা সমতল বলে থাকি। কিন্তু জ্যামিতিকভাবে তা সমতল নয়, কারণ ঘরের মেঝেতে কিছু উঁচু-নিচু থাকেই।
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (B)।