-638° কোণটি কোন চতুর্ভাগে অবস্থিত?
সঠিক উত্তর: প্রথম
ব্যাখ্যা: -638° = -630° - 8°
= -7 × 90° - 8°
-638° একটি ঋণাত্মক কোণ। -638° কোণটি উৎপন্ন করতে কোনো রশ্মিকে ঘড়ির কাঁটার দিকে সম্পূর্ণ একবার ঘুরে একই দিকে আরও তিন সমকোণ বা 270° এবং 8° ঘুরে পুনরায় প্রথম চতুর্ভাগে আসতে হয়েছে।
সুতরাং, -638° কোণটি প্রথম চতুর্ভাগে অবস্থান করছে।