নিচের কোনটি চক্রক্রমিক রাশি?
সঠিক উত্তর: x² + y² + z² - 2xyz
ব্যাখ্যা: চক্রক্রমিক রাশি: তিনটি চলক সংবলিত কোনো রাশিতে প্রথম চলক দ্বিতীয়, দ্বিতীয় চলক তৃতীয় চলকের এবং তৃতীয় চলক প্রথম চলকের স্থলে বসালে রাশিটি যদি অপরিবর্তিত থাকে, তবে রাশিটিকে ঐ তিন চলকের উল্লিখিত ক্রমে একটি চক্রক্রমিক রাশি বলা হয়।
এখানে, x² + y² + z² - 2xyz রাশিটি x, y, z চলকের একটি চক্রক্রমিক রাশি, কারণ এতে চক্রাকারে x এর পরিবর্তে y, y এর পরিবর্তে z এবং z এর পরিবর্তে x বসালে রাশিটি একই থাকে।