4x + y - 4 = 0 সরলরেখাটি x অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক কত?
সঠিক উত্তর: (1, 0)
ব্যাখ্যা: x-অক্ষকে ছেদ করলে কোটির মান শূন্য অর্থাৎ y = 0 হবে।
প্রদত্ত সমীকরণ: 4x + y - 4 = 0
বা, 4x + 0 - 4 = 0
বা, 4x = 4
বা, x = 1
সুতরাং, সরলরেখাটি x-অক্ষকে (1, 0) বিন্দুতে ছেদ করে।