3x - 4y = 10; 6x - 8y = 20 সমীকরণজোটের সমাধানের সংখ্যা কত?
সঠিক উত্তর: অসংখ্য
ব্যাখ্যা: প্রদত্ত সমীকরণজোট,
3x - 4y = 10
6x - 8y = 20
x এর সহগদ্বয়ের অনুপাত = 3/6 বা 1/2
y এর সহগদ্বয়ের অনুপাত = -4/-8 বা 1/2
ধ্রুবক পদদ্বয়ের অনুপাত = 10/20 বা 1/2
যেহেতু 3/6 = -4/-8 = 10/20
অর্থাৎ প্রদত্ত সমীকরণজোটটি সমঞ্জস, পরস্পর নির্ভরশীল এবং অসংখ্য সমাধান আছে।