১০, ১৫, ১১, ৯, ১২, ১৪, ১৩ উপাত্তের মধ্যক কত?
সঠিক উত্তর: ১২
ব্যাখ্যা: উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই: ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫।
এখানে পদসংখ্যা n = ৭, যা একটি বিজোড় সংখ্যা।
সূত্রানুসারে, মধ্যক = (n + ১) / ২ তম পদের মান
= (৭ + ১) / ২ তম পদের মান
= ৪ তম পদের মান
সাজানো উপাত্তের ৪ তম পদটি হলো ১২। অতএব, মধ্যক ১২।